Thursday, August 27

নাটোরের গুরুদাসপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

0

নাটোরের গুরুদাসপুর এলাকায় ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার নাটোর-সিরাজগঞ্জ সড়কের রাণীগ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিরাজগঞ্জের তাড়াশের আবদুল কাদের (৫০) ও রুহুল আমিন (৩৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সকালে সিরাজগঞ্জ থেকে একটি পণ্যবাহী ট্রাক এবং শ্রমিকদের নিয়ে একটি পিকআপভ্যান নাটোরের দিকে যাচ্ছিল। রাণীগ্রাম এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা তিন শ্রমিক নিহত হন।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.