Tuesday, August 18

নাটোরের গুরুদাসপুরে বাড়িতে ঢুকে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

0

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরের গুরুদাসপুরে বাড়িতে ঢুকে মনোয়ারা বেগম (৫২) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুবৃত্তরা। তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাতেম আলীর স্ত্রী।
বৃহষ্পতিবার (১৬ জানুয়ারী) ভোররাতে উপজেলার পার-গুরুদাসপুর এলাকায় বৃদ্ধার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনারুল ইসলাম জানান, ভোরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাতেম আলী ফজরের নামজ পড়তে মসজিদে যান। বাড়িতে তার স্ত্রী একাই ছিলেন। এসময় দুবৃত্তরা ওই বাড়িতে ঢুকে মনোয়ারা বেগমকে উপর্যূপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় গোংগানির শব্দ পেয়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মনোয়ারাকে মৃত ঘোষনা করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.