Saturday, August 15

নাটোরের নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

0

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোর সদরের হালসা গ্রাম থেকে আরএসটি (রাজশাহী সাইন্স এন্ড টেকনোলজি) বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র কামরুল ইসলাম মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার হালসা গ্রামের জনৈক নুরুর বাঁশ ঝাড়ের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতসহ তার বাম চোখ উপড়ে ফেলা হয়েছে। সে শনিবার রাত ৯ টা থেকে নিখোঁজ ছিল। নিহত কামরুল সদর থানার হালসা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে ফোন করে কামরুলকে বাড়ি থেকে কে বা কারা ডেকে নেয়া হয়। এর পর থেকে সে বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রোববার নাটোর সদর থানায় একটি জিডি করা হয়। স্থানীয়রা রাতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দুরে জনৈক নুরুর বাঁশ ঝাড়ের মধ্যে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে কামরুলের পরিবারকে জানায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কামরুলের মৃতদেহ সনাক্ত করে। পরে খবর পেয়ে পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র কামরুলের নিখোঁজের বিষয়টি সম্পর্কে থানায় জিডি করেছেন তার পরিবার। ওই জিডি করার পর থেকে পুলিশ কামরুলের সন্ধানে মাঠে নামে। রাত ৮ টার দিকে মরদেহ একটি বাঁশ ঝাড়ের মধ্যে পড়ে রয়েছে বলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতসহ একটি চোখ ওঠানো রয়েছে। হত্যার কারন ও হত্যাকারীদের সনাক্তে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.