Wednesday, August 19

নাটোরের বড়াইগ্রামে আমবাগান থেকে কিশোরের লাশ উদ্ধার

0

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে আমবাগান থেকে আব্দুল আওয়াল খলিফা(১৬) নামে এক কিশোর কাঠমিস্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৯ মার্চ) সকালে উপজেলার আটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আওয়াল আটুয়া গ্রামের আহসান আলী খলিফার ছেলে। সে বনপাড়া মিশন মার্কেট এলাকায় কাঠমিস্ত্রীর কাজ করতো। তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে স্বজনদের দাবী।

নিহতের স্বজনরা জানান, রোববার সন্ধ্যায় আব্দুল আওয়াল আটুয়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাত হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। পরে সোমবার সকালে স্থানীয়রা বাড়ি থেকে কিছুটা দুরে একটি আমবাগানে তার বিবস্ত্র লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। তার গলায় কালশিরা দাগ আছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, নিহতের লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.