জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোর-পাবনা মহাসড়কের গোধড়া এলাকায় ট্রাক চাপায় সাহাজুল ইসলাম (৩৩) নামে এক ইট ভাটা শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাজুল বড়াইগ্রাম উপজেলার বাহিমালি গ্রামের আব্দুল হালিম মোল্লার ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে সাহাজুল সাইকেল যোগে ইটভাটায় কাজে যাচ্ছিল। গোধড়া এলাকায় একটি ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সাহাজুল মারা যান। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।