Monday, August 17

নাটোরে আরো একজন করোনা আক্রান্তঃ এ নিয়ে মোট আক্রান্ত ১২

0

জেলা প্রতিনিধি, নাটোরঃ নাটোর জেলায় দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার (০৯ মে) নতুন করে একজনের দেহে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে। এ নিয়ে নাটোরে এ পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন ।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, এখন পর্যন্ত প্রেরিত নমুনার সংখ্যা ৮৯৯, এ পর্যন্ত করোনা পজেটিভ রোগী পাওয়া গেছে ১২ জন, এছাড়া ৪৭৭ জনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে, এখন পর্যন্ত ৩৯২জনের নমুনার ফলাফল অপেক্ষমান রয়েছ, আর ১৯ টি নমুনা অকার্যকর বলে জানিয়েছে রাজশাহী রোগতত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ।

আজ নতুন করে ৭টি নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে। শনিবার নতুন করে জেলার লালপুর উপজেলার একজনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তিনি আরও বলেন, সচেতনতাই উত্তম প্রতিরোধ। সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললেই এ রোগের প্রতিকার সম্ভব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.