Wednesday, August 19

নাটোরে নানা আয়োজনে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত 

0
আপন, জেলা প্রতিনিধি, নাটোরঃ “পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই” প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবসে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১০টায় এসব কর্মসূচির আয়োজন পালিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত পথসভায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, বিবিসিএফ এর সাংগঠনিক সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক সাইফুল ইসলাম, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা, পরিবেশ কর্মী ড. জাকিয়া পারভীন, চলনবিল পাখি নিবাসের সভাপতি এসএম ইসাহক আহমেদ, কলম পরিবেশ ও প্রকৃতি রক্ষা কমিটির সভাপতি প্রভাষক হারুন আর রশিদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, অধ্যক্ষ ফেরদৌস আলম ফিরোজ প্রমূখ। পথসভায় বক্তারা চলনবিল এলাকার বন্যপ্রাণী ও অতিথি পাখিসহ জীববৈচিত্র্য সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.