Monday, September 14

নাটোরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১৩

0

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস-লেগুনার সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ শনিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
আজ বিকেলে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার সিমান্ত লালপুরের কদিমচিলান কিলিক মোড় এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয় লেগুনার। লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। স্থানীয়দের পাশাপাশি প্রশাসন উদ্ধার কাজ পরিচালনা করছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজন নারী ও একটি শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায় নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মহিউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.