কিকিউ মারমা, বান্দরবান : নানা আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানের পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিবস।
রবিবার সকালে শিশু দিবসকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে আলোচন সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ সরকারী বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।