Sunday, September 6

নানা আয়োজনে সাদার্ন ইউনিভার্সিটিতে বসন্ত বরণ

0

আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়… বাংলার মৌসুম ভিত্তিক এ ধরনের অনুষ্ঠানে বাঙালির চিরচেনা রূপ ফুটে ওঠে। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির সাথে সাথে সাদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও সেজে ছিল বর্ণিল সাজে, এ যেন অন্য রকম এক সাদার্ন। সম্প্রতি সাদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে বসন্ত বরণ উৎসব ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ, আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। গান, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা আয়োজনে বাসন্তী রঙে রাঙিয়ে দিনটিকে উদযাপন করলো ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আ.ন.ম আব্দুল মোক্তাদীর, বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান, প্রফেসর হাসিনা জাকারিয়া, ইংরেজি বিভাগের প্রধান সাফিন মোহাম্মদ জন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা। এদিকে সাদার্ন ইউনিভাসির্টির মেহেদীবাগ ক্যাম্পাসে আইন বিভাগের উদ্যোগে বসন্তকে ঘিরে ছিল বর্ণিল আয়োজন।
উপাচার্য প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা বলেন, পড়াশুনার পাশাপাশি এমন বর্ণিল সহ:শিক্ষা কার্যক্রম তোমাদের মনকে প্রফুল্ল রাখবে। বসন্ত বরণ উৎসব এটা অবশ্যই ইংরেজি বিভাগের চমৎকার উদ্যোগ।
প্রফেসর ড. ইসরাত জাহান বলেন, বসন্ত বরণের এ মিলন মেলায় এসে সত্যিই আনন্দ লাগছে। প্রত্যাশা করি তোমাদের ভবিষ্যৎ বসন্তের মত উজ্জ্বল হোক।
পরে আমন্ত্রিত অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠানমালা উপভোগ করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.