Wednesday, August 19

নানা কর্মসূচীতে নাটোরে ঐতিহাসিক ৭ মার্চ পালন 

0
জেলা প্রতিনিধিঃ নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ । এ উপলক্ষে শনিবার সকালে শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্তজা আলী বাবলুসহ জেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে মাইকে বাজানো হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ। সন্ধ্যায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে মাদরাসা মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
একইভাবে বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর, বাগাতিপাড়া, সিংড়া ও নলডাঙ্গা উপজেলাতেও নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.