নানা ক্ষেত্রে ব্যর্থতাই আওয়ামী লীগ সরকারের পতন ডেকে আনছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার কৃষিবিদ জাবেদ ইকবালের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে চারদিকে। নানা ক্ষেত্রে ব্যর্থতাই সরকারের পতন ডেকে আনছে।