নাফ নদী থেকে গুলিবিদ্ধ নারীসহ ৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

0

মিয়ানমারের মংডুতে সহিংস ঘটনায় টেকনাফের নাফ নদী থেকে গুলিবিদ্ধ নারীসহ ৬ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চার মরদেহের পরিচয় পাওয়া গেলেও ২ জনের পরিচয় পাওয়া যায় নি।সেই দুই জনের মরদেহ  টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া থেকে উদ্ধার করা হয়।  

রবিবার সকাল ১১টা থেকে পূর্ববর্তী ১২ ঘণ্টায় বিভিন্ন সময়ে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন মিয়ানমারের মংডু এলাকার ফাতেমা আকতার (৬০) ও ওনার মেয়ে মিনারা আকতার এবং মংডুর ঢেকুবুনিয়া এলাকার দারুল উল্লাহ (৩০) ও তারই স্ত্রী আয়েশা বেগম (২৫)।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার হোয়াইক্যং এলাকার নাফ নদী থেকে গুলিবিদ্ধ মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জলপাইগুঁড়ির সীমান্তের নাফ নদী থেকে গুলিবিদ্ধ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.