Friday, September 4

নাভারনে জীব-বৈচিত্র ও নদী রক্ষায় বিনামুল্যে চারা গাছ বিতরণ

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: “নদী রক্ষায় চল যাই যুদ্ধে, নদী দখলকারীর বিরুদ্ধে” “সাড়ে সাতশত নদী পুনরুদ্ধারে নদীর জায়গায়” নির্মল বায়ুু বাড়ায় আয়ু, দুষিত বায়ুু কমায় আয়ু, জীবনের জন্য বন ও পরিবেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জীব-বৈচিত্র নদী রক্ষায় ও পাখি হত্যার যন্ত্র ইয়ারগান নিষিদ্ধের দাবীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে শার্শা উপজেলায় ভ্রাম্যমান নার্সারির উদ্যোগে, বেনাপোল জনি নার্সারির সৌজন্যে বাংলাদেশ মানবাধিকার কল্যান ট্রাস্ট শার্শা উপজেলা শাখা আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উদ্ভাবক পরিবেশ গবেষক বাংলাদেশ (শার্শার) কৃতি সন্তান মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় যশোরের নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজে বৃক্ষ নীধন রোধে ও জীব-বৈচিত্রসহ নদী ও পরিবেশ রক্ষায় মানববন্ধন পালন করা সহ কলেজের শিক্ষার্থীদের,সাধারণ জনগণ ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি চারা গাছ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১২ই ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় যশোরের শার্শা উপজেলা নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজ প্রাঙ্গনে এই চারা গাছ বিতরন করা হয়।

এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার নাভারন ফজিলাতুন্নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আফরোজা বানু ,বিশেষ অতিথী সভাপতি ইউনানী কবিরাজী হোমিও চিকিৎসক এসোঃ শার্শার ডা.ওবায়দুল কাদির, রিপোর্টাস ক্লাব শার্শা উপজেলার সাধারন সম্পাদক এম.এ. রহিম, সীমান্ত প্রেসক্লাবের সাধারন সম্পাদক আয়ুুব হোসেন পক্ষী, প্রচার সম্পাদক রাসেল ইসলাম সহ কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীরা। পরিশেষে সবার মাঝে ২শ’ ফলজ, বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.