Thursday, September 3

নাভারনে ১ কেজি গাঁজা ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক-১

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের নাভারন ফাঁড়ি ঝিকরগাছা থেকে ১ কেজি গাঁজা ও ভারতীয় ১০ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ খাদিজা খাতুন(২৭) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী খাদিজা শার্শার শ্যামলাগাছি গ্রামের মোঃ বাবু হোসেনের স্ত্রী।

নাভারন ফাঁড়ি’র ইনচার্জ পলিটন মিয়া জানান, রবিবার যশোর বেনাপোল মহাসড়কের কলাগাছিতে যশোর গামী একটি যাত্রীবাহি বাস তল্লাশি কালে এক কেজি গাঁজা ও ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী খাদিজাকে আটক করি।

আটককৃত আসামীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.