Friday, August 28

নারায়ণগঞ্জে আগুনে একই পরিবারের দগ্ধ ৪

0

নারায়ণগঞ্জের আগুনে বাবা-মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। পরে সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে পাগলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-আব্দুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলির মেয়ে জুথি (১৩), জুথির ছোট বোন তানজিলা (৬)।
এদের মধ্যে শিউলীর ৯৮ শতাংশ, আবদুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সকাল ৭টার দিকে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শিউলীর ৯৮ ভাগ, আব্দুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং জানজিলার ২৪ ভাগ দগ্ধ হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.