Sunday, September 13

নারায়ণগঞ্জ বেড়াতে এসে দুই বন্ধু খুন

0

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বেড়াতে এসে দুই বন্ধু খুন হয়েছেন। নিহতদের মধ্যে একজনের গলাকাটা এবং আরেকজনের মরদেহ রশিতে ঝুলানো ছিল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সোনারগাঁওয়ের কাঁচপুরের কাজীপাড়া এলাকার একটি মেস থেকে ওই দু’জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা দু’জন বন্ধু বলে জানা গেছে। তারা নীলফামারী থেকে বেড়াতে এসেছিলেন।
নিহতরা হলেন- নীলফামারীর ডোমার জোড়াবাড়ির এরশাদুল ইসলামের ছেলে মিনারুল (২৭) ও একই থানার কামানিয়া গ্রামের দিলু মিয়ার মজনু (৩০)।
স্থানীয়রা জানান, বুধবার রাতে দুই বন্ধু বেড়াতে এসেছে সোনারগাঁওয়ে সোনাপুর কলাবাগান এলাকার হাসিনা বেগমের বাড়িতে। এ বাড়িতে ভাড়া থাকেন তাদের আত্মীয় ও বন্ধু বাদশা মিয়া। সকাল ১০টায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বাড়ির মালিক হাসিনা বেগম ও নিহতদের আত্মীয় বাদশা মিয়া পলাতক রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.