Wednesday, September 2

নারী দিবস উপলক্ষে বান্দরবানে দুই দিনব্যাপী মেলা

0

কিকিউ মারমা, বান্দরবান : “সবাই মিলে ভাবাে,নতুন কিছু করাে, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়াে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বান্দরবানে নারী উন্নয়ন মেলা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়ােজনে শুরু হয়েছে দুইদিনব্যাপী নারী উন্নয়ন মেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মােহাম্মদ দাউদুল ইসলাম। উদ্বোধন শেষে মেলা উপলক্ষে আগত বিভিন্ন নারী উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়ােজন করা হয় এক আলােচনা সভার।

অতিরিক্ত জেলা প্রশাসক মােহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মােহাম্মদ দাউদুল ইসলাম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাে:ইয়াছির আরাফাত,জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী,শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিৎ মুৎসুদ্দী,উইমেন চেম্বার এন্ড কর্মাসের প্রেসিডেন্ট লালছানি লুসাইসহ বিভিন্ন নারী উদ্যোক্তারা এসময় উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.