ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ৮ নং ওয়ার্ডের অধিবাসী ছাত্রদল নেতা জনাব মো.মোশাররফ হোসেন(৩২)বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
জানা যায়, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা জনাব মো.মোখলেছুর রহমান ভুইয়ার ছেলে মো.মোশাররফ হোসেন ভুইয়া মঙ্গলবার সকাল ৮.৩০ ঘটিকার সময় বাড়ির আম গাছ থেকে আম পাড়ার জন্য ঘরের ছাদের উপরে উঠে। একটি রড দিয়ে আম পাড়ার সময়ে রডটি তার হাত থেকে পড়ে গিয়ে বিদ্যুৎ এর তারে লাগে। তৎক্ষনাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ছাদের উপরেই পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় নাসিরনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, মা বাবা ভাইবোন, বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ছাত্রদল নেতা মোশাররফ হোসেনের ভুইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি জনাব এস.এ.কে.একরামুজ্জান। শোকাহত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য যে, গত ৭ মে নাসিরনগর উপজেলায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে নাসির নগর উপজেলার ছাত্রলীগ নেতা জনাব আব্দুর রাজ্জাক ও মৃত্যুবরণ করেছিলেন। এ নিয়ে গত দু’সপ্তাহের ব্যবধানে নাসিরনগরে দুই দলের দুই ছাত্রনেতা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।