Saturday, August 29

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সুরস্রষ্টা সেলিম আশরাফ

0

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় সুরস্রষ্টা সেলিম আশরাফ (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজিউন) । রোববার দিনগত রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ অনেক জনপ্রিয় গানের সুরকার ছিলেন তিনি । সেলিম আশরাফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী কণ্ঠশিল্পী আলম আরা মিনু।

জানা যায়, গত চার বছর ধরে অসুস্থ ছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা বেড়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান এবং ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র দেন।
তার চিকিৎসার সাহায্যে এগিয়ে আসেন অনেক গুনী শিল্পিরা। পাশে থাকেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। পাশে দাঁড়ান অসুস্থ শিল্পী এন্ড্রু কিশোরও। কিন্তু এবার তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করে হার মানলেন। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.