Friday, September 4

না ফেরার দেশে চলে গেলেন টাঙ্গাইল-৬ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন

0

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাতেন বাহিনীর প্রধান টাঙ্গাইল-৬ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা খন্দকার আবদুল বাতেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার রাতে ঢাকা ন্যাম ভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি করটিয়া সাদত বিশ্ব বিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি, নাগরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নবম এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন । সোমবার বেলা ১.৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজা মরহুমের প্রথম নাযাজে জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় মরহুমের নিজ গ্রাম কোনড়া শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ২য় জানাজা অনুষ্টিত হবে।

সাবেক এমপি খন্দকার আবদুল বাতেনের মৃত্যুতে গভীর শোক ও তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নবনির্বাচিত এমপি আহসানুল ইসলাম টিটু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.