Wednesday, September 23

না ফেরার দেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ

0

না ফেরার দেশে চলে গেলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ধীরাজ কুমার নাথ। আজ শুক্রবার বিকাল ৫টা ৫০ মিনিটে ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে ভাগনি জামাই নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ গণমাধ্যমকে জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। নৃপেন্দ্র বলেন, বৃহস্পতিবার ‘গুরুতর’ শ্বাসকষ্ট হতে থাকলে তাকে ল্যাবএইডের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলের দিকে অবস্থা খারাপের দিকে যাওয়ায় ওনাকে লাইফ সাপোর্টে পাঠানো হয়। ২০০৬ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট ড. ইয়াজ উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন ধীরাজ কুমার নাথ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.