Friday, November 13

না ফেরার দেশে সাংবাদিক সাজু

0

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি : উলিপুর প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,স্থানীয় সাপ্তাহিক কলমজমিন পত্রিকার বার্তা সম্পাদক খোরশেদ আলম সাজ (৪১) গত রোববার দিবাগত রাত ১ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি জিবিএস রোগে ভুগছিলেন।
মরহুমের প্রথম জানাযা নামাজ উলিপুর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। উলিপুর রেলস্টেশন চত্ত্বরে বাদ মাগরিব দ্বিতীয় জানাযা নামাজ শেষে জোনাইডাঙ্গা কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

সাংবাদিক সাজু’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, সাবেক সংসদ আলহাজ¦ আমজাদ হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান হায়দার আলী মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, এমপি প্রতিনিধি একেএম সফিকুল ইসলাম দারা, যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেকসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
কালোব্যাচ ধারনসহ উলিপুর প্রেসক্লাব ৩ দিনের কর্মসূচি ঘোষনা করেছে। আগামী বুধবার বিকেল ৩ টায় প্রেসক্লাব চত্ত্বরে শোকসভা অনুষ্ঠিত হবে। সাজু’র অকাল মৃত্যুতে উলিপুরে শোকের ছায়া নেমে আসে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.