নিউইয়র্কে আ.লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

সিলেট সিটি কর্পোরেশনের তিন বারের নির্বাচিত কাউন্সিলার, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও ক্রীড়া সংগঠক আজাদুর রহমান আজাদের যুক্তরাষ্ট্রে সফর উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর রোববার সন্ধায় যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেট অঞ্চলের সাবেক ছাত্রলীগ-যুবলীগ নেতৃবৃন্দসহ প্রবাসীদের ব্যাপক উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাখাওয়াত আলীর সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এবং আয়োজক কমিটির সদস্য সচিব ওয়ালী হোসেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. মহসীন আলী, ডা. মাসুদুল হাসান, ড. প্রদীপ রঞ্জণ কর ও তোফায়েল আহমদ চৌধুরী, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশের সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসীব মামুন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সাবেক ছাত্র নেতা ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, দপ্তর সম্পাদক প্রকৌঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ বখতিয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর।

এছাড়াও, উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা ও সরাফ সরকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা এসএম গোলাম রব্বানী চৌধুরী, আবদুস শহীদ দুদু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাই কাইয়ুম, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ সিদ্দিকুল হাসান, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আবরার আহমদ দুলাল, নিউইর্য়ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.