Sunday, September 6

নিউজিল্যান্ডের উদ্দেশ্যে আজ ঢাকা ছাড়ছেন ৮ ক্রিকেটার

0

বিপিএলের ফাইনাল ম্যাচের বাকি আরও তিন দিন। অনেকেই এখন ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ খেলায়। এদিকে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। আর তাই বিপিএলের গ্রুপ পর্বে বাদ পড়া দলের মধ্যে জাতীয় দলের স্কোয়াডে থাকা সদস্যদের পাঠিয়ে দেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে।
আজ সকালে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে জাতীয় দলের আট ক্রিকেটারের। তারা হলেন- মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, নাঈম হাসান ও মুস্তাফিজুর রহমান।
ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, নাঈম হাসান, তাসকিন আহমেদ।
টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক, লিটন দাস, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, নাঈম হাসান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.