চট্টগ্রাম নগরীর নিউ সান পাবলিক স্কুলের বিজয় দিবস উদযাপন ও বার্ষিক ফলাফল প্রকাশ ২০১৯ উপলক্ষে স্কুল অডিটোরিয়ামে শিক্ষক হাফেজ ফয়সালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মি ও নিউসান স্কুলের সভাপতি রোটারিয়ান আনোয়ার হোসেন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী ও প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষা ও গবেষনা কেন্দ্রের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা সোলায়মান কাসেমী, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন নিউ সান পাবলিক স্কুলের অধ্যক্ষ ইফতেখার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক বায়ান্নের ব্যুরোচীফ কাজী হুমায়ুন কবির, নিউ সান স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নিজাম উদ্দিন মনি, মিল্টন চৌধুরী, মোঃ আমান উল্লাহ।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী তার বক্তব্যে বলেন, মহান শহিদদের আত্ন ত্যাগের বিজয় ফসল এলো এই বিজয় মাসে । বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে সাড়ে সাত কোটি বাঙালি এক হয়ে পাকিস্থানিদের শোষণ নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়িয়ে যে মাসে বিজয় অর্জন করেছিল। জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানের শক্তি হানাদারদের পরাজয় বরনে প্রেরণা দিয়েছিল। ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে দেশপ্রেম জাগ্রত হবে। আদর্শ মানুষ হতে পারবো।