Monday, August 17

নিখোঁজের ১৫ দিন পরে খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

0

কে এম রিয়াজুল ইসলাম,বরগুনা:সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা নামক এলাকায় খাল থেকে জামাল (২৮) নামের এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরে রবিবার রাতে বরগুনা থানা পুলিশ।

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির হোসেন মোহাম্মদ বলেন, রোজার আগের দিন থেকে জামাল নিঁখোজ ছিল। এ ব্যাপারে তার ভাই কামাল বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। ওসি বলেন, এক ব্যক্তি খালের মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিখোঁজ জামালের স্বজনদের খবর দেয়। স্বজনরা এসে উদ্ধার জামালের মরদেহ সনাক্ত করে।

জামালের ভাই কামাল জানান, জামাল বরইতলা-বাইনচটকি ঘাটে খেয়া পাড়াপাড়ের কাজ করতেন। রোজার একদিন আগে রুবেল নামের একজন জামালকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর তিনি বাসায় ফেরেননি। দু’দিনেও খোঁজ না পাওয়ায় বরগুনা থানায় ডায়েরি করেন তারা। ব্যক্তিগত বিরোধে রুবেল ও তার সহযোগীরা তার ভাই জামালকে হত্যা করেছে বলে কামালের দাবি।

বরগুনা সদর সার্কেলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান বলেন, জামালের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত করে রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.