Tuesday, September 29

নিজেদের মাঠে ড্র করেছে রিয়াল

0

অবশেষে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় সারির দল নুমানসিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে। এতে ভেঙে পড়ার কিছু নেই। জিদানের শিষ্যরা শেষ আটে পৌঁছে গেছে প্রথম লেগে ৩-০ গোলের জয়ে ৫-২ ব্যবধানে।

নিজেদের মাঠ বলে কথা, ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাত্র ১০ মিনিটেই গোল। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে আবার ম্যাচ সমতায় ফেরে।

বিরতির পর আবারো মরিয়া হয়ে ওঠে রিয়াল। ৫৬ মিনিটে একবার সুযোগ হারানোর তিন মিনিট পর এগিয়ে যায় রিয়াল।

এদিকে ম্যাচের ৮২ মিনিটে গুইলের্মো দিয়ে দেন আরেক গোল। আবারো সমতায় ফেরে ম্যাচ। বাকি সময়ে আর কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.