Wednesday, August 12

নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে-স্বাস্থ্যমন্ত্রী

0

করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না। যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে। সরকার গণটিকা কার্যক্রম থেকে সরে এসেছে বলে মন্তব্য করেছেন।

 

আজ সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবেন- উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ লাখ ডোজ টিকা আসবে।’

এ সময় আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.