করোনা ভাইরাস সংকট পরিস্থিতি মোকাবেলায় জনগনকে রক্ষা করতে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তৃণমুল পর্যায়ে নিম্ন আয় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন গ্রিন লাইট ফাউন্ডেশন। তারা কক্সবাজারের চকরিয়ায় বরইতলী ইউনিয়নে ৪০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
ইউনিয়নের বিভিন্ন প্রান্তিক এলাকায় ঘুরে ঘুরে জনগনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা করেন গ্রিন লাইট ফাউন্ডেশন । বরইতলী ইউনিয়নের একতা বাজার,শান্তিবাজার,বানিয়ারছঁড়া,কুতুব বাজারে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দেন গ্রিন লাইট ফাউন্ডেশন।
সংগঠনের কার্যকরী পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব ছালেকুজ্জ্বমান এবং কার্যকরী পরিষদের সম্মানিত সভাপতি এম মামুনুল হক ও কার্যকরী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আশরাফ এহছানের নেতৃত্বে অনুষ্ঠান পরিচালনা হয়।
কুতুব বাজারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও আওয়ামিলীগ বন ও পরিবেশ সম্পাদক লায়ন কমরুদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পহরচাঁদা আওয়ামিলীগের সভাপতি ফিরোজ আহম্মদ। বরইতলীতে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জনাব মাস্টার বেলাল আহমদ, জনাব আমিন মেম্বার,বিএনপি নেতা জনাব নুরুল কবির এবং মঈনু,স্থানীয় ডাক্তার,শিক্ষক,প্রবীণ মুরব্বী সহ সকল ইউপি সদস্যগণ৷
এই সময় সংগঠনের চেয়ারম্যান জনাব ছালেকুজ্জ্বমান বিত্তবানদেরকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সংগঠনের কার্যকরী পরিষদের সহসভাপতি ইয়াছিন আরফাত,কার্যকরী পরিষদের মাস্টার সরওয়ার,কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহেদ হাসান, গোলাম হাসিব মোস্তফা সাকি,নকিব,জুনাইদ,আনিছ, বেলাল উদ্দিন,মুসলেহ উদ্দিন,পারভেছ,হাসনাত,এহছান হাবিব,মনির,নিশাদ,আরো সকল শ্রেণির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।