Sunday, August 30

নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বিষয়ে গণ সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

0

ইব্রাহিম হোসেন রাকিব : চট্টগ্রাম পাঁচলাইশ থানার অধীনে হামজারবাগ এলাকায় শুক্রবার বিকালে ৩ ঘটিকার সময় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বিষয়ক গণ সচেতনতামূলক এক আলোচনা সভা অনির্বাণ ক্লাবে অনুষ্ঠিত হয়। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস.এম. নাজের হোসাইন।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড শাখার সভাপতি এ বি এম হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আকতার হোসেন স্বপন, দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, চট্টগ্রাম মহানগর এর যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম, পাঁচলাইশ থানার সহ-সভাপতি সায়মা হক, পাঁচলাইশ থানার সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড শাখার সহ-সভাপতি মোঃ ইদ্রিস, সহ-সভাপতি শাহেদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি (মহিলা) কোহিনুর বেগম, আফরোজা পারভীন রোজী, যুগ্ম সম্পাদক এম এ আউয়াল, যুগ্ন সম্পাদক (মহিলা) ফাতেমা রহমান ময়না, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর সহ আরও অনেকে।
বক্তারা বলেন, আমরা যারা বিভিন্ন ব্যবসা করি তারাও অন্যকিছু কেনার সময় ভোক্তা হয়ে যাই, তাই আমাদের সকলকে ভোক্তার কর্তব্য, অধিকার, সম্পর্কে জানতে হবে। দেশের বর্তমান খাদ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের যৌক্তিক দাবি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকল পক্ষের পাশাপাশি সর্বস্তরের জনগণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পেইন কর্মসূচিতে অংশগ্রহণ করে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.