Wednesday, September 9

নিরাপদ সড়কের দাবিতে বেনাপোলে শিক্ষার্থীদের মানববন্ধন

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: নিরাপদ সড়কের দাবিতে বেনাপোলে মানববন্ধন করেছে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সোমবার বেলা ১১ টার সময় বেনাপোলের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এ মানববন্ধন করতে দেখা যায়।

উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো – বেনাপোল মহিলা আলিম মাদ্রাসা, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বেনাপোল ফাজিল মাদ্রাসা ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়।

বেনাপোল মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ দুদু’র পরিচালনায় অত্র মাদ্রাসার সামনে পৌর সড়কে শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও বেনাপোল পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, শিক্ষক মুজিবুর রহমান, এমরান আলী, আসাদুল্লাহ আযাদ, আমির হোসেন, মাহবুবুর রহমান, নুরুন নবী, রুহুল কুদ্দুস, ইমাম হোসেন, কওছার আলী, ইউসুফ আলী, ফিরোজা আক্তার, পারভিন নাহার, নাজমা নাজমীন, হাসিনা খাতুন, আমেনা খাতুন প্রমুখ।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক জুলফিকার আলী জুলু, ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ হোসেন ও মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধাণ শিক্ষিকা ডালিম এঁর পরিচালনায় স্ব-স্ব শিক্ষালয়ের সামনে যশোর-কোলকাতা মহাসড়কের পাশে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় ও মাদ্রাসার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সকল শিক্ষক-শিক্ষিকা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.