Monday, August 10

নির্ধারিত সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের পরীক্ষা

0

জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত করা হবে না। স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ঢাবি প্রো-উপাচার্য ও সাত কলেজের অধ্যক্ষদের নিয়ে বুধবার এক সভায় সিদ্ধান্ত হয়।

সাত কলেজের অধ্যক্ষদের একজন এই সভার তথ্য জানিয়ে বলেছেন, সভায় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.