Wednesday, September 16

নির্বাচনী প্রচারনায় ব্যস্ত আ’লীগ-বিএনপি; দেখা নেই জাপা প্রার্থীর

0

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে গণ সংযোগে আওয়ামীলীগ প্রার্থী মোতাহার হোসেন এমপি ও বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ব্যস্ত সময় পার করলেও দেখা নেই জাতীয় পাটির্র প্রার্থী মেজর (অবঃ) খালেদ আখতারের।
সোমবার জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামীলীগ প্রার্থী মোতাহার হোসেন এমপি। একই সময় হাতীবান্ধা শহরে মিছিলের মাধ্যমে গণ সংযোগ শুরু করে বিএনপি প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। কিন্তু মাঠে থাকার ঘোষণা দিয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টির কোনো কার্যক্রমে দেখা পাওয়া যায়নি তাদের প্রার্থী মেজর (অবঃ) খালেদ আখতারের। সাধারণ ভোটারদরে সাথে কথা বলে জানা গেছে, আওয়ামীলী ও বিএনপি প্রার্থীকে চিনলেও জাতীয় পার্টির প্রার্থীকে তারা চিনেন না।
উল্লেখ্য, লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আওয়ামীলীগ থেকে মোতাহার হোসেন এমপি, বিএনপি থেকে ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জাতীয় পার্টি থেকে মেজর (অবঃ) খালেদ আখতার, ইশা আন্দোলন থেকে হাবিবুর রহমান বকুল, এনপিপি থেকে আব্দুস ছাত্তার ও বিএনএফ থেকে আলমগীর হোসেন মুরাদ নিবার্চনে অংশ নিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.