Sunday, September 6

বিচারের দাবিতে বিক্ষোভ
নির্বাচনী সহিংসতা: প্রতিপক্ষের হামলায় আহত ব্যাক্তির ৫ দিন পর মৃত্যু

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত মো. আওয়াল শেখ (৫০) নামক ব্যক্তি ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। নিহত আওয়াল শেখ উপজেলার দপ্তিয়র ইউনিয়নের খাষ ভূগোলহাট গ্রামের মৃত শরবেশ আলীর ছেলে।
গত ৩১ মার্চ রোববার নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় তিনি গুরুত্ব আহত হয়। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থার অবনতি হওয়ায় এনাম মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। মরদেহ শুক্রবার বিকেলে গ্রামের বাড়ীতে পৌছলে সেখানে শোকের ছায়া নেমে পরে।স্বজনদের আহাজারিতে সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।এদিকে এঘটনায় দোষিদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পরে হাজার হাজার জনতা। পরে স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ঘটনাস্থলে পৌছে দায়ী ব্যক্তিদের দ্রæত সময়ের মধ্যে আইনের আওতায় আনার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। বিকেলে সাড়ে পাচঁটায় খাষ ভূগোলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ৩১ মার্চ রোববার নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে খাষ ভূগোলহাট কেন্দ্রে ভোট গ্রহন শেষে মৃতের ভাই আব্দুল বাকীর সাথে প্রতিপক্ষ শাহিনুর জকিমুদ্দিন রনি লাল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৪ জন গুরুতর আহত হয়। আহতরা হচ্ছে আল আমিন (২১), আব্দুল আওয়াল শেখ (৫০), জাহিদুল ইসলাম (২৮), মো. আলমগীর হোসেন (৩৫) এদের মধ্যে আব্দুল আওয়াল শেখ মারা যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.