Friday, August 7

নির্বাচনের ভোটগ্রহণে ৭ জানুয়ারি ছুটি দিন

0

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৪ সালের আগামী ৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জণপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ছুটি ঘোষণা করা হয়।

এর আগে, ২৪ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া ইসির চিঠিতে বলা হয়েছিল, আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন (৭ জানুয়ারি) সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.