Friday, September 25

নির্বাচনে মোটরসাইকেল ব্যবহারের দাবিতে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন

0

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকার ভোটের সঠিক খবর সংগ্রহে যাতে বাধাগ্রস্থ না হয় এজন্য মটর সাইকেল ব্যবহারের অনুমতির দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে মফস্বল এলাকার সাংবাদিকদের মটর সাইকেল চালানোর অনুমতি প্রদানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন বিটিভির জেলা প্রতিনিধি এড. আহসান হাবীব নীলু, একুশে টেলিভিশন’র আতাউর রহমান বিপ্লব, প্রথম আলোর সফি খান, ইনডিপেন্টেন্ড’র প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, এনটিভি’র হাসিবুর রহমান হাসিব, একাত্তর টেলিভিশনের রাজু মোস্তাফিজ, নিউজ টোয়েন্টিফোরের হুমায়ুন কবির সূর্য্য, যমুনা টিভি’র নাজমুল হোসেন , আনন্দ টিভি’র আরিফুল ইসলাম সুজন প্রমুখ। বক্তারা গণমাধ্যম কর্মীদের মোটর সাইকেল চালানোর অনুমতি দিতে নির্বাচন কমিশনের সু-দৃষ্টি আকর্ষন করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.