Sunday, August 9

নির্বাচন সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জিতব : তৈমূর

0

ভোট সুষ্ঠ হলে লক্ষাধিক ভোটে জয়ী হবেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

তিনি বলেছেন, তাছাড়া আইডি কার্ডের জন্য অনেক কেন্দ্রে ভোটারদের ঢুকতে দিচ্ছে না পুলিশ।

আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল আটটায় মাজদাইর ইসলামিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রে ভোট দেয়ার পর এসব কথা বলেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেন, কোনো এলাকায় বহিরাগতদের যাতে প্রবেশ করতে দেয়া না হয় সে জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানাই।

এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো রয়েছে উল্লেখ করে তৈমূর আলম বলেন, চূড়ান্ত ভালো বলবো ভোট গণনা শেষে।সুষ্ঠ ভোট হলে আল্লাহর রহমতে লক্ষাধিক ভোটের ব্যবধান হবে। সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে একজন এজেন্টে প্রবেশ করতে দেয়নি প্রিজাইডিং অফিসার। আমি ওই এলাকার আমাদের নেতৃবৃন্দকে বিষয়টি দেখার জন্য বলেছি এবং এটি দেখার জন্য আমি নিজেও সেখানে যাচ্ছি। ভোটের পরিবেশ আপাতত ভালো দেখছি কিন্তু চূড়ান্ত ভালো বলবো ভোটের শেষে।

কেন্দ্র থেকে সিসি ক্যামেরা সরিয়ে নেয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি মনে করি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার প্রয়োজন রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.