Sunday, September 20

নিষেধাজ্ঞার কবলে ওয়েস্ট ইন্ডিজের কোচ

0

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরু হচ্ছে আগামী ২১ নভেম্বর রোববার থেকে। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর এবার বড় ধাক্কা খেল ক্যারিবিয়ান শিবির। দলের হেড কোচকেই নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথম দুই ম্যাচ (২১ অক্টোবর, গুয়াহাটি ও ২৪ অক্টোবর বিশাখাপত্তনম) নিষিদ্ধ হলেন স্টুয়ার্ট ল।
শুধু নির্বাসিতই নন, ম্যাচ-ফি’র শতকরা ১০০ শতাংশ জরিমানাও দিতে হবে এই অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে। সঙ্গে তিনটি ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে স্টুয়ার্টকে।
আইসিসি’র ‘কোড অফ কনডাক্ট’ অনুযায়ী লেভেল টু স্তরের অপরাধ করেছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। হায়দরাবাদ টেস্টে কায়রন পাওয়েলের আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ৪৯ বছর বয়সী এই কোচ। টিভি আম্পায়ারদের বিরুদ্ধে অসংলগ্ন মন্তব্য করে বসেন স্টুয়ার্ট। এমনকি চতুর্থ আম্পায়ারের সঙ্গেও এই নিয়ে কথা বলেন তিনি। খেলোয়াড়দের উপস্থিতিতে আপত্তিকর মন্তব্যও করেন। আর এতে ২.৭ ধারা লঙ্ঘন করেন স্টুয়ার্ট।

পাওয়েল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার বলে আর অশ্বিনের হাতে স্লিপে ক্যাচ আউট হয়ে যান। এই আউট নিয়ে ক্যারিবিয়ান শিবিরেও ক্ষোভ দেখা যায়। অন-ফিল্ড আম্পায়ার পাওয়েলকে আউট ঘোষণা করে দেন।
আইসিসির জানায়, এর আগে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ডোমিনিকায় টেস্ট চলাকালে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছিল তাঁকে। কাটা গিয়েছিল ম্যাচ ফির ২৫।
এটাই স্টুয়ার্ট ল’র বিদায়ী সিরিজ। গেল মাসেই ঘোষণা করে দিয়েছেন যে, ভারত সফর শেষ হলেই ওয়েস্ট ইন্ডিজের কোচের পদ থেকে অব্যহতি নেবেন। চার বছরের জন্য ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন স্টুয়ার্ট।
ক্যারিবিয়ানদের সঙ্গে দু’বছরে কোচিং ক্যারিয়ার শেষ হচ্ছে তার। কিন্তু বিদায় বেলায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার শাস্তির মুখে পড়লেন স্টুয়ার্ট।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.