Sunday, September 6

নিহত আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন

0

বাসচাপায় নিহত বিইউপি’র ছাত্র আবরার আহমেদ চৌধুরীর নামে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। রাজধানীর প্রগতি সরণি এলাকার যে স্থানে আবরার নিহত হয়েছেন, সেখানেই তার নামে এই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে।
আজ বুধবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম এই ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াও উপস্থিত ছিলেন।
মেয়র এ সময় বলেন, ‘নিরাপদ সড়ক আমাদের সবার দাবি। প্রধানমন্ত্রী এটির ব্যাপারে সর্বাত্মক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। আমরা এ বিষয়ে কাজ করছি। আজকেই আমরা একটি মিটিংয়ে বসব। যত দ্রুত সম্ভব আমরা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনব।’
এদিকে নিরাপদ সড়কের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের সামনে জড়ো হয়ে ওই সড়কের যান চলাচল বন্ধ করে দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর শিক্ষার্থী আবরার আহম্মেদ চৌধুরী নিহত হয়। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৮ দফা দাবি ঘোষণা করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.