
দুর্ঘটনায় পিতা-পুত্র সহ ৪ যাত্রী নিহত
সোহেল আহম্মেদ, দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা সাথে ধাক্কা লেগে খাদে পরে ৪জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০জন।
আজ সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার রায়পুরে এ দূর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দাউদকান্দি উপজেলার রায়পুরের সিঙ্গুলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় পিতা-পুত্র সহ ৪ যাত্রী নিহত এবং ১০ যাত্রী আহত হয়। আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করা হয়।

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা সাথে ধাক্কা লেগে খাদে পরে যাওয়া বাস
নিহতরা হলো, চট্টগ্রাম জেলার লোহাগড়া থানার বারৈহাটিয়া গ্রামের আঃ সামাদের ছেলে সাহাবুদ্দিন তার শিশু পুত্র আবু হানিফ, একই জেলার সাতকানিয়া থানার মাদারসা গ্রামের নাছির হোসেনের ছেলে আমজাদ হোসেন এবং লোহাগড়া থানার পদুয়া গ্রামের নুরুল আক্তারের ছেলে নুরুল হাসান রিফাত।