Sunday, August 30

নুসরাতকে নিয়ে গর্বিত স্বামী নিখিল

0

এক জীবনে আর কী লাগে? চলচ্চিত্রে পা রেখেই নম্বর ওয়ান নায়িকার তকমা পেয়েছেন। এরপর হঠাৎ করেই রাজনীতিতে আবির্ভাব। সেখানে সাড়ে ৩ লাখের বেশি ভোটের ব্যবধানে লোকসভা নির্বাচনে জয় লাভ। নির্বাচনে জয় লাভের পর পরই তুরস্কে গিয়ে রাজকীয়ভাবে বিয়ে করলেন। দেশে ফিরেই সংসদে যোগদান।
খুব অল্প সময়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের জীবনে এমন অনেক কিছুই ঘটেছে। নায়িকা হিসেবে তো দর্শকের মনজয় করেছেন আগেই। সাংসদ নুসরাত যে জনগণের হৃদয় জয় করবেন তার সাক্ষর রাখলেন সংসদেই।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২৫ জুন নব-নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নিয়েছেন সাংসদ-নায়িকা। শপথ গ্রহণের ঠিক পরদিন সংসদে গিয়ে নিজের সংসদীয় এলাকার মানুষের জন্য একাধিক দাবিও জানিয়েছেন তিনি। বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনে একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের দাবি তুলেছেন নুসরাত।

স্ত্রীর মানুষের জন্য কাজের প্রয়াস দেখে গর্বিত স্বামী নিখিল জৈন। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছে, ‘আমরা প্রায় প্রতিদিনই অনেককে অনেক ধরনের প্রতিশ্রুতি দিতে দেখি। আবার সেসব ভাঙতেও দেখি। এক্ষেত্রে পুরোটাই আলাদা। নুসরাত শপথ গ্রহণের ঠিক একদিন পরেই বসিরহাটের মানুষের জন্য কিছু চাইল। প্রণাম। তোমার জন্য গর্ব হচ্ছে।’
সদ্য বিয়ের করেছেন নুসরাত-নিখিল। স্ত্রীকে নিয়ে এই পোস্টই বলে দেয় নুসরাতে কতটা মুগ্ধ নিখিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.