Sunday, September 6

নুসরাত জাহান রাফি হত্যা মামলার ২নং আসামী নুর উদ্দিন আটক

0

নুসরাত জাহান রাফি (১৯) হত্যা মামলার ২নং আসামী নুর উদ্দিন (২০ কে আটক করেছে ময়মনসিংহ পুলিশ।
আজ শুক্রবার সকাল ১১টায় তাকে ময়মনসিংহের ভালুকা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভালূকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার। ধৃত নুর উদ্দিন উপজেলার উত্তর চর ছান্দিয়া গ্রামের সদ্দার বাড়ীর আহসান উল্লাহর ছেলে এবং উক্ত মাদ্রাসা ছাত্রদলের সভাপতি ।
নিহত রাফির ভাই মাহমুদুল হাসান নোমান জানান, অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ আটকের পর থেকে মামলা তুলে নেয়ার জন্য নানান ভাবে হুমকি দেয় নুর উদ্দিন । এছাড়া অধ্যক্ষ মুক্তি পরিষদের আহ্বায়ক হিসেবে তার নেতৃত্বে মানববন্ধন করেছে প্রাক্তন ছাত্ররা। ওই সব মানববন্ধনে পৃষ্ঠপোষকতা করেন গভর্নিং বডির সহ সভাপতি রুহুল আমিন ও সদস্য মকসুদ আলম। অপরদিকে ১১ এপ্রিল বিকেলে এজাহারক্তুক্ত আসামী সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদ আলম(৪৭) কে আটক করেছে পিবিআই।
তবে এজাহার নামীয় শাহাদাত হোসেন শামীম, জোবায়ের হোসেন, ও আবদুল কাদেরকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ফেনী পিআইবির পরিদর্শক শাহ আলম জানান , জেলহাজতে থাকা অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ সহ ৯জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা হলেন, অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ , প্রভাষক আবছার উদ্দিন, আলিম পরীক্ষার্থী উম্মে সুলতানা পপি, আরিফুল ইসলাম, প্রাক্তন ছাত্র কেফায়েত উল্লাহ জনি, আলউদ্দিন, শহীদুল ইসলাম, নুর হোসেন হোনা ও জাবেদ হোসেন।
উল্লেখ্য , গত ৬এপ্রিল সকালে পরীক্ষা চলাকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি (১৯)কে একটি ভবনের ছাদে ডেকে নিয়ে দাহ্য পদার্থ ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। ৪দিন পর গত ১০এপ্রিল রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। ১১ এপ্রিল বিকেলে পারিবারিক কবরস্থানে রাফির দাফন সম্পন্ন হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.