Wednesday, September 30

নেইমার না থাকার অভাব বুঝতে দিলেন না ডি মারিয়া!

0

দলের সেরা তারকা নেইমার না থাকার অভাব বুঝতে দিলেন না আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। দ্বিতীয় সারির ক্লাব সোশোর বিপক্ষে তার দুর্দান্ত হ্যাটট্রিকে ৪-১ গোলের জয় পেয়ে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে পিএসজি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচ শুরুর প্রথম মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন ডি মারিয়া। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তারা। স্বাগতিকদের হয়ে গোল করেন মার্টিন ম্যাচের ১৩ মিনিটে এসে।

সফরকারী দলটি ফের এগিয়ে যায় ম্যাচের ২৭ মিনিটে। বিরতির পর নিজের হ্যাটট্রিক পূরণ করেন ডি মারিয়া। ম্যাচের ৫৭ মিনিটে দ্বিতীয় এবং ৬১ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন এই উইঙ্গার।

বাকি সময় আর কোন গোলের দেখা পায়নি কোনো দল। ফলে জয় নিয়েই মাঠ ছাড়েন ডি মারিয়ারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.