সম্প্রতি নেপালে অনুষ্ঠিত জেসিআই নেপাল একাডেমি ট্রেনিং -২০১৭ এ সেরা পারফর্মার হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের রিফাত হোসেন। জেসিআই নেপাল উক্ত অনুষ্ঠানটির আয়োজকের ভূমিকায় ছিল।
ভারত, নেপাল, ভূটান ও বাংলাদেশের মোট ৬৫ জন জেসিআই মেম্বার এই লিডারশিপ ট্রেনিং এ অংশগ্রহণ করে। এর মধ্যে জেসিআই বাংলাদেশের ২ জন মেম্বার অংশ নেয়। ৪ দিনের এই লিডারশিপ ট্রেনিং এ লিডারশিপ সংক্রান্ত নানা বিষয়ে প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষিত করে তোলা হয়। প্রতিদিনই সকল প্রশিক্ষণার্থীদেরকে ট্রেনিং এর বিভিন্ন আলোচ্য বিষয়সমূহের ওপর পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। সার্বিকভাবে উক্ত ট্রেনিং এ সেরা পারফর্মার হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ এর তরুণ উদ্যোক্তা রিফাত হোসেন।
রিফাত বলেন, নেপালে জেসিআই একাডেমি ট্রেনিং এ অংশগ্রহণ করতে পেরে ভালো লেগেছে। আর এই ট্রেনিং এ সেরা পারফর্মার নির্বাচিত হতে পেরে আরো অনেক বেশি খুশি হয়েছি। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে চান।