চট্টগ্রাম: নগরের হযরত শাহ সুফি আমানত খান (রহ.) মাজার জেয়ারত করে বের হওয়ার সময় কোলাকুলি করেছেন আবদুল্লাহ আল নোমান ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নোমান চট্টগ্রাম -১০ অাসনে (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর) বিএনপির প্রার্থী ও নওফেল চট্টগ্রাম -৯ (কোতোয়ালী) আসনে অাওয়ামী লীগের প্রার্থী।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রচারণায় অংশ নেওয়ার সময় দু’জনের দেখা হয়।
নোমান জেয়ারত শেষে বের হয়ে যাওয়ার সময় মাজারের প্রধান ফটকের সামনে দেখা হয় নওফেলের সঙ্গে। এ সময় এগিয়ে এসে হাত বাড়িয়ে দেন নওফেল। নোমানও হাত বাড়িয়ে দেন। এরপর কোলাকুলি ও কুশল বিনিময় করেন। পরে দু’জনই নিজ নিজ গন্তব্যে চলে যান।