নোয়াখালীর বেগমগঞ্জ মীরওয়ারীশপুর এলাকায় বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নুর নাহার আক্তার লাভলী (২৮) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার লালপুর গ্রামের শামসুল ইসলামের স্ত্রী।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়। বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।