নোয়াখালীর সেনবাগে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহত হন।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা নামক স্থানে অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
সেনবাগ সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন, হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজাহান খান।