Saturday, August 22

নোয়াখালী সেনবাগের ঢালুয়া গ্রামে জন গুরুত্বপূর্ন ২ টি সেতুই বন্ধ

0
নোয়াখালী সেনবাগ থানার ৪ নং কাদরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ঢালুয়া গ্রামের বাংলাদেশ সরকারের ২ টি সেতুই বন্ধ করে দিয়েছে জমির মালিকেরা। প্রথম সেতুটি ঢালুয়া দুলামিয়ার কবর থেকে পাইথক কইয়াজলা, লক্ষিপুর এবং কুমিল্লার অনেক মানুষের ফেনী নোয়াখালী  আসা যাওয়ার প্রধান রাস্তা। প্রতিদিন স্কুল কলেজ মাদ্রাসার হাজার হাজার ছাত্র ছাত্রী ও লোকজনের আশা যাওয়া হলেও রাস্তাটি অবহেলিত। রাস্তাটি দেখার এবং মেরামত করার যেনো কেউ নাই।এই গ্রামেরই  ঢালুয়া মাদ্রাসার পরিচালক জনাব ওলি উল্লাহ জানান, অনেক চেস্টা করেছিলাম রাস্তাটি করার জন্যে, কিন্তু দুর্ভাগ্য যে পারলাম না।
স্থানীয় কয়েকজন জানান, শুনেছি মোটা অংকের টাকা গুষ না দিলে রাস্তাটি করতে দেয়া হবেনা। অন্য দিকে পানি যাওয়ার মতো কোনো ব্যাবস্থা নাই। দুইটি কালবার্ট ই বন্ধ করে দিয়েছে জমির মালিকেরা। অত্র গ্রামের মেম্বার জনাব মির হোসেন সাহেবের সাথে কথা বলে জানা যায়।  তিনি কালবার্ট গুলি বন্ধ না করার জন্ন্যে জমির মালিক কে অনেক অনুরুধ করেছেন। জমির মালিক নাকি অনেক প্রভাবশালী। তার বিরুদ্ধে কথা বলার কেউ নাই।জমির  মালিকের সাথে কথা বলার জন্ন্যে গেলে
পাশের গ্রামের নন্দীর পাড়া নিবাসি জনাব ওহাব মেম্বার রিপোর্টরের সাথে উত্তেজনাপূর্ন কথা বলেন। আমার জমি আমি যা ইচ্ছা তাই করবো আপনার কি?  নোয়াখালী ফেনীর প্রধান সড়ক  এই কালবার্ট গুলি বন্ধের ফলে সামান্য বৃস্টি হলেই এই গ্রামের মাদ্রাসা মসজিদ সহ গ্রামের অনেকাংশ ডুবে যেতে পারে। স্থানীয়রা ভয়ে কিছু না বললেও প্রতিবেদককে এই ব্রীজের উপকারিতা তুলে ধরেন। তাদের দাবি  রাস্তাটি মেরামত ও কালবার্ট গুলি খুলে দেয়ার জন্ন্যে সরকারের এবং সংশ্লিস্ট প্রশাসনের দৃস্টি আকর্ষণ করছি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.