Wednesday, August 19

নৌবাহিনী,পুলিশ ও উপজেলা প্রশাসনের নানামুখী উদ্যেগ থাকলেও জনসচেতনতা বাড়ছে না

0

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার,বাগেরহাট:বাগেরহাটের মোংলায় সরকারি নিদর্শেনা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নৌ বাহিনী,পুলিশ নানামুখী উদ্যেগ এবং উপজেলা প্রশাসনের দফায় দফায় ভ্রম্যমান আদালতের অভিযান অব্যহত রয়েছে। আইনশৃংখলা বাহিনীর এ তৎপরতায় থাকলেও জনসাধারণেন মধ্যে তেমন সচেতনতা দেখা যাচ্ছে না। শহরের বিভিন্ন এলাকায় সরকার তথা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উম্মুক্ত রাখছে ব্যাবসায়ীরা। আর একারনে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে অর্থ জরিমানা, করা হয়েছে ভ্রাম্যমান আদালত ও।

এ দিকে ব্যাংকিং ব্যবস্থা ৫ দিনের পরিবর্তে ২ চালু এবং সীমিত করায় স্থানীয় বিভিন্ন ব্যাংক সমুহে গ্রহকদের উপড়ে পড়া ভীড় চোখে পড়ার মতো।

সকাল থেকে ব্যাংকের সীমানা ছাড়িয়ে শহরের মুল সড়কে গ্রহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে সামাজিক দূরত্ব মেনে গ্রহকদের সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.